ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

কাজিপুরের চরাঞ্চলবাসীর দুঃখ দূর করবে ভেটুয়া ব্রিজ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১:৩৯, ১৪ আগস্ট ২০২৬

কাজিপুরের চরাঞ্চলবাসীর দুঃখ দূর করবে ভেটুয়া ব্রিজ

ছবি: ঢাকা এক্সপ্রেস

যমুনা নদীর কারণে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১২টি ইউনিয়ন বিভক্ত। এর মধ্যে ছয়টি ইউনিয়ন যমুনার পূর্বপারের চরাঞ্চলে অবস্থিত। বিচ্ছিন্ন এ ছয় ইউনিয়নের লাখো মানুষের যাতায়াতের প্রধান সম্বল এখনো মান্ধাতার আমলের ঘোড়ার গাড়ি, পায়ে টানা রিকশা ও ভ্যান।

সম্ভাবনাময় পলিবাহিত এ চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্য মূল্য থেকেও তারা বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে উন্নত স্বাস্থ্যসেবাসহ মৌলিক সরকারি সুযোগ-সুবিধাও পাচ্ছেন না।

চরাঞ্চলবাসীর দীর্ঘদিনের দুঃখ-কষ্ট লাঘবে একমাত্র ভরসা সিরাজগঞ্জ-১ আসনের এমপি মো. সেলিম রেজা। তার অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার ছিল চরের ছয়টি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠন করা।

পাশাপাশি রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে চরগিরিশ ইউনিয়নের ভেটুয়াঘাটে একটি আধুনিক ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।

সে প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সম্প্রতি, ১২ জুলাই, চরের ভেটুয়াঘাট এলাকা সরেজমিনে পরিদর্শন করেছে একটি উচ্চপর্যায়ের চীনা বিশেষজ্ঞ দল।

পরিদর্শনকারী প্রতিনিধিদলে ছিলেন চীনা নকশাকার মিস্টার জেন, ব্রিজ প্রকল্পের তত্ত্বাবধায়ক মিস্টার চাও এবং ঢাকার নদী ব্যবস্থাপনা পরিচালক ইবাদত আলী।

পরিদর্শনকালে স্থানীয় এমপি মো. সেলিম রেজা ছাড়াও উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন কাজিপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মো. আব্দুস সালাম। ছিলেন সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট রবিউল হাসানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন