শিরোনাম
প্রকাশ: ১১:২৮, ১৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১১:৩৬, ১৫ আগস্ট ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বাগেরহাটের ফকিরহাটে বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ আপন দুইভাইকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় তাদের থেকে মাদক বিক্রির নগদ ১ লাখ ২১ হাজার ৮০০ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার (১৪ আগস্ট) বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এ তথ্য জানায়।
গ্রেফতাররা হলেন ফকিরহাট উপজেলার নলদা-মৌভোগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামটা এলাকার জাকির মোল্লার ছেলে ইমরান নয়ন মোল্লা (৩০) ও কামরান নিলয় মোল্লা (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল ফকিরহাট থানাধীন নলদা-মৌভোগ ইউনিয়নের কামটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ১ লাখ ২১ হাজার ৮০০ টাকা, একটি চাইনিজ কুড়াল ও একটি এসএস পাইপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা এক্সপ্রেস/এসএস