শিরোনাম
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ১১:৩১, ১৮ আগস্ট ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) শহরের রিজার্ভ বাজার, শহীদ মিনার, মাঝের বস্তি ও তবলছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার ১৬ জনের মধ্যে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৪ জন এবং সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি রয়েছেন।
মাদক সংক্রান্ত অভিযোগে গ্রেফতার ১৪ জন হলেন—মো. মোর্শেদ আলম (২৮), মো. নুর হোসেন (২১), মো. এনামুল কবির (২৮), জয় চন্দ্র (২৯), মো. নাহিদ হাসান সজিব প্রধান (২৯), মো. সোহেল ওরফে কালা (৪৩), মোমিন উদ্দিন ওরফে মুন্না (৩২), মো. ওমর ফারুক (৪৩), মো. সাইদুল ইসলাম (৪০), মো. মেহেদী (৩০), মো. সাগর (২৮), মো. সালাম (২৫), অর্নব ত্রিপুরা (২৯) ও অজয় ত্রিপুরা (২৪)।
এ ছাড়া সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি মো. আমজাদ হোসেন (২৭) ও শ্যামলা দাশ (১৯)কে গ্রেফতার করা হয়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দীন জানান, শহরের রিজার্ভ বাজার, শহীদ মিনার, মাঝের বস্তি ও তবলছড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে বিধি অনুযায়ী তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস