শিরোনাম
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১২:০১, ২২ আগস্ট ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বিএনপির নেতা এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী করায় জামালপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জেলা যুবদল।
শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শহরের আজাদ ডাক্তার মোড় থেকে জেলা যুব দলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় যুবদলের নেতাকর্মীরা এম রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণমন্ত্রী করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে তমালতলা মোড়ে পথসভায় বক্তব্য দেন জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবহান, জেলা বিএনপি নেতা শওকত জামান, জেলা স্বেচ্ছাসেবক নেতা ইকরামুল হোসেন মানিক ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
বক্তারা বলেন, জামালপুরের বিএনপির নেতা এম রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণমন্ত্রী করায় বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা। এম রশিদুজ্জামান মিল্লাতের নেতৃত্বে জামালপুরের উন্নয়ন ও অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
বক্তারা এম রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণমন্ত্রী হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানান। আনন্দ মিছিলে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
পরে পথচারী ও দলীয় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরন করা হয়।
ঢাকা এক্সপ্রেস/এসএস