ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

রাঙামাটিতে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১০

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১১:০৩, ২৫ আগস্ট ২০২৬

রাঙামাটিতে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১০

ছবি: ঢাকা এক্সপ্রেস

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজনকে মাদক কারবারি, পাঁচজনকে মাদকসেবী এবং একজনকে জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে উল্লেখ করেছে পুলিশ। এসময় ৪৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোমবার (২৪ আগস্ট) রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে মো. ইরফান, হাসান আলী, মো. সুমন ও মো. মামুন আলমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, মাদক সেবনের অপরাধে সাগর দাশ, মো. বাচা, মো. আবুল হাশেম, মো. আমির হোসেন ও প্রদীপ দেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া জিআর গ্রেপ্তারি পরোয়ানামূলে ফজলে রাব্বী নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরে বিধি অনুযায়ী তাদের আদালতে সোপর্দ করা হবে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন