ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

বাসের লকারে ২৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১১:৩৯, ২৯ আগস্ট ২০২৬

বাসের লকারে ২৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

ছবি: ঢাকা এক্সপ্রেস

নীলফামারীর সৈয়দপুরে একটি যাত্রীবাহী বাসের লকারে তল্লাশি চালিয়ে ২৪ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নীলফামারী জেলা কার্যালয়ের একটি অভিযানিক দল। এ ঘটনায় সুলতানা রাজিয়া (৩৯) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর এলাকার সুমনা ফিলিং স্টেশনের সামনে রংপুর-সৈয়দপুর মহাসড়কে অভিযান চালানো হয়।

এ সময় মাওয়া থেকে পঞ্চগড়গামী ‘স্টার ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে বাসের লকারে থাকা একটি ব্যাগ থেকে সাতটি প্যাকেটে ১৮ কেজি ৮০০ গ্রাম এবং অপর একটি সিনথেটিক ব্যাগ থেকে দুটি প্যাকেটে পাঁচ কেজি ২০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ২৪ কেজি।

এছাড়া একটি পুরোনো ওয়ালটন বাটন মোবাইল ফোন, একটি বাসের টিকিট ও দুটি টোকেন জব্দ করা হয়েছে। উদ্ধার করা আলামতের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তার সুলতানা রাজিয়া নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের বাসিন্দা। ডিএনসির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সৈয়দপুর থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন