ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

মোংলায় ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১২:৪৫, ১ সেপ্টেম্বর ২০২৬

মোংলায় ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি: ঢাকা এক্সপ্রেস

বাগেরহাটের মোংলায় ৫০ কেজি গাঁজাসহ গোপাল সরকার (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাত ১২টা ২৫ মিনিটে মোংলা থানার দিগরাজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গোপাল সরকার মোংলার কাইনমারী এলাকার শ্যাম সরকারের ছেলে।

র‍্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দিগরাজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গোপাল সরকারের হেফাজত থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন