ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩, ১৪ রবিউস সানি ১৪৪৮

ডেঙ্গু প্রতিরোধে নীলফামারীতে পরিচ্ছন্নতা অভিযান

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১২:২৮, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে নীলফামারীতে পরিচ্ছন্নতা অভিযান

ছবি: ঢাকা এক্সপ্রেস

‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আওতায় ডেঙ্গুর বিস্তার প্রতিরোধ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারী জেলায় নিয়মিত ও ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এসব কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সড়ক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং ডেঙ্গুর বাহক এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

শনিবার বিকেলে পরিচালিত অভিযানে নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজ নুজহাত তাসনীম আওন উপস্থিত ছিলেন।

এ সময় সংশ্লিষ্টদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও নিজ নিজ বাড়ি ও প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে সচেতন করা হচ্ছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান নয়, প্রতিটি নাগরিকের সচেতনতা ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই নিজ নিজ অবস্থান থেকে সবাইকে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন