ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

আ.লীগের অফিসে চুরি: ৭ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু 

নওগাঁ প্রতিনিধি 

প্রকাশ: ২১:১৬, ৪ মে ২০২৫

আ.লীগের অফিসে চুরি: ৭ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু 

নওগাঁ জেলা আওয়ামী লীগ অফিস। ছবি: সংগৃহীত 

নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের লিফটের রেলিং চুরি করতে গিয়ে ৭ তলা থেকে পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৪ মে) দুপুর আড়ইটার দিকে শহরের সরিষা হাটির মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে। 

নওগাঁ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক বুলবুল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত দেলোয়ার হোসেন শহরের জনকল্যাণ পাড়ার শহিদুলের মোড় এলাকার মৃত মসির উদ্দিনের ছেলে। দেলোয়ার পেশায় একজন বাস কন্ডাক্টর ছিলেন। 

এক প্রত্যক্ষদর্শী জানান, দেলোয়ার শহরের সরিষা হাটির মোড় এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ের ৭ তলায় লিফটের রেলিং চুরির উদ্দেশ্যে ওঠে। ৭ তলায় বৈদ্যুতিক তারের সঙ্গে তার পা জড়িয়ে গেলে সে নিচে পড়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। 

নওগাঁ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক বুলবুল আহমেদ বলেন, “ফায়ার সার্ভিসের সদস্যরা খবর দিলে হাসপাতালে আসি। হাসপাতালে দেলোয়ারকে মৃত অবস্থায় পাই। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।” 

উল্লেখ্য, ২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অফিসটি পরিত্যাক্ত অবস্থায় পড়ে ছিলো। 


ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন