ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

দিনাজুর প্রতিনিধি 

প্রকাশ: ১৬:০১, ১৫ মে ২০২৫

পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

গ্রেপ্তার সৈয়দ হাসান মেহেদী রুবেলকে (৪২)। ছবি: ঢাকা এক্সপ্রেস 

দিনাজপুরের ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ হাসান মেহেদী রুবেলকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) রাত সাড়ে ১২টায় পৌর শহরের শাপলা চত্বর (ঢাকা মোড়) এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত সৈয়দ হাসান মেহেদী রুবেল পৌর শহরের (ঢাকা মোড়) এলাকার মৃত সৈয়দ আলাউদ্দিন আবুল কালামের ছেলে। পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্নআহব্বায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারী পৌর যুবদলের যুগ্ন আহব্বায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্যেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। 

তিনি জানান, বুধবার রাত সাড়ে ১২ টায় পৌর শহরের শাপলা চত্বর (ঢাকা মোড়) এলাকায় নিজ বাড়ি থেকে বিস্ফোরক মামলায় সৈয়দ হাসান মেহেদী রুবেলকে গ্রেপ্তার করা হয়। তিনি বিএনপির মিছিলে ককটেল হামলা মামলার অজ্ঞাতনামা আসামি। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন