শিরোনাম
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৮:৩৩, ১৫ মে ২০২৫
ছবি: সংগৃহীত
স্থানীয়দের বরাত দিয়ে কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিনুর ইসলাম সাজু জানান, মকবুল হোসেনের ছেলে মিলনের বাড়িতে পল্লী বিদ্যুতের তার পুড়ে গিয়ে টিনের ঘরের গায়ে লেগে ছিলো। অসাবধানতাবশত মোশারফ হোসেন প্রথমে ঘরে প্রবেশ করলে বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে এগিয়ে যান আফজাল হোসেন, তিনিও বিদ্যুতায়িত হন। পরে মিলন মিয়া দুইজনকে উদ্ধার করতে গেলে তিনজনেই বিদ্যুতায়িত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা জানিয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে চাচা ও ভাতিজাসহ তিনজনের মৃত্যু হয়েছে। ঘরের টিনের চাল মেরামত ও বাঁশ কাটার সময় বিদ্যুতের লাইনের লিকেজ থাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।’
ঢাকা এক্সপ্রেস/এনএ