ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুর প্রতিনিধি 

প্রকাশ: ১৫:৩১, ১৭ মে ২০২৫

সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে নিহতদের স্বজনেরা। ছবি: ঢাকা এক্সপ্রেস 

দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) দিবাগত রাতের কোনো এক সময়ে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার সামনে বিরামপুর-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফুলবাড়ি পৌরসভার শাহবাজপুরের লুৎফর রহমানের ছেলে সোহাগ হোসেন (২৬) ও বিরামপুর উপজেলার কুর্শাখালি গ্রামের মৃত নজমুল হকের ছেলে তোজাম্মেল হক (৩৬)। তোজাম্মেল হক ফুলবাড়িতে ভাড়া বাসায় থাকতেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তারা দুইজন ফুলবাড়ী ঢাকা মোড়ের মজনু মিয়া খাবার হোটেলের কর্মচারী ছিলেন। তারা হোটেলের কাজ শেষে প্রতিদিনের ন্যায় মোটরসাইকেল যোগে ঢাকা মোড় থেকে বাসায় যাওয়ার উদ্দেশে রওনা দিলে ফুলবাড়ী পৌরসভা অফিসের সামনে বিরামপুর হতে দিনাজপুর গামী আঞ্চলিক মহাসড়কের অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় তোজাম্মেল হককে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। 

ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন