শিরোনাম
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১৮:০৮, ২১ মে ২০২৫ | আপডেট: ১৮:০৮, ২১ মে ২০২৫
আটককৃত আট রোহিঙ্গা। ছবি: ঢাকা এক্সপ্রেস
তারা সবা্ই কক্সবাজারের উখিয়া তাইংখালি রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী।
পুলিশ সুত্রে জানা গেছে, ৮ রোহিঙ্গা বান্দরবান জেলা শহরের বালাঘাটা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বালাঘাটা এলাকায় অভিযান চালায় বান্দরবান সদর থানার পুলিশের একটি টিম।
এ সময় বালাঘাটার পূর্ব মুসলিম পাড়া এলাকা থেকে ক্যাম্প থেকে পালিয়ে আসা ৮ রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশ।
রোহিঙ্গা মাঝি (টিম লিডার) আবদুল করিম জানান, গত দেড় মাস ধরে তারা বান্দরবান পৌরসভার বালঘাটার পূর্ব মুসলিম পাড়ায় বিভিন্ন এলাকায় গাছ কাটার শ্রমিক হিসেবে নিয়োজিত রয়েছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৮ রোহিঙ্গা নাগরিককে আটক করার পর তাদের যাছাই শেষে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এনএ