শিরোনাম
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১৮:২২, ২২ মে ২০২৫ | আপডেট: ২২:৪৩, ২২ মে ২০২৫
আলীকদমে মারাইংতং ধম্মা জেদী বৌদ্ধ বিহারে নর্বনির্মিত বুদ্ধুমূর্তিটি ভাংচুর করে দুর্বৃত্তরা। ছবি: ঢাকা এক্সপ্রেস
জানা যায়, মারাইংতং পাহাড়ে কটেজ নির্মাণকে কেন্দ্র করে লামা সাংগু মৌজার হেডম্যান ও বিহার পরিচালনা কমিটির সাথে বিরোধ দীর্ঘদিন ধরে চলছিলো।
মারাইংতং বৌদ্ধ জাদী পরিচালনা কমিটির সভাপতি উ উইচারা মহাথেরো অভিযোগ করেন, লামা উপজেলার সাংগু মৌজার হেডম্যান চংপাত-এর নেতৃত্বে এই ভাংচুরের ঘটনা ঘটেছে। তবে, অভিযোগের বিষয়ে সাংগু মৌজার হেডম্যান চংপাত এই অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি বলেন, ‘নিজে একজন বৌদ্ধ ধর্মাবলম্বী হয়ে কেনো মূর্তি ভাঙবো।’ এই ঘটনাকে একটি ষড়যন্ত্র বলেও উল্লেখ করেন অভিযুক্ত চংপাত।’
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা উইলিয়াম মার্মা বলেন, ‘বৌদ্ধ ধর্মাবলম্বীদের মনে এতো বড় আঘাত দেওয়ার স্পর্ধা কার? তাকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। মারাইংতং পাহাড়ে নির্মাণাধীন বুদ্ধমূর্তি ভাঙচুর করায় আমরা মর্মাহত, ব্যথিত।’
আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মারাইংতং জেদি পাহাড়ের চূড়ায় ঘটনাস্থলে পুলিশ নিরাপত্তা দিচ্ছে এবং সঠিক তদন্তের মাধ্যমে দোষীকে আইনের আওতায় আনা হবে এবং এই বিষয়ে সার্বিক তদারকির জন্য আলীকদম থানার ওসিকে নিদের্শনা দেওয়া হয়েছে।’
ঢাকা এক্সপ্রেস/এনএ