শিরোনাম
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১৬:২৭, ২৫ মে ২০২৫ | আপডেট: ১৬:৫৩, ২৫ মে ২০২৫
বান্দরবানে ভূমি মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি। ছবি: ঢাকা এক্সপ্রেস
পরে উপজেলা প্রশাসনের প্রাঙ্গণে বেলুন ও ফিতা কেটে তিন দিনব্যাপি ভূমি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
পরে সদর উপেজলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। এতে অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুরুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতান খান হীরামনি সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আমাদের সকলের নিজ নিজ ভূমি সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে। কোন ভূমি ক্রয় বিক্রয়ে সঠিক ক্রেতা বিক্রেতার সাথে আর্থিক লেনদেন করতে হবে। বক্তারা আরো বলেন, ভূমি ক্রয়ের পাশাপাশি নিয়মিত আমাদের সকলকে ভূমি কর পরিশোধ করতে হবে। সরকার ভূমি অফিসের সেবা কার্যক্রম সহজ করার জন্য নানা উদ্যোগ নিয়েছে আর এর মাধ্যমে ভূমি ক্রয় বিক্রয়ে সাধারণ জনগণ এখন নানান ধরণের ভোগান্তী থেকে মুক্তি পাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। যে কোনা ভূমি সমস্যায় ভূমি অফিসে সরাসরি যোগাযেগের জন্য আহবান জানান তারা।
আয়োজকেরা জানান ২৫ মে থেকে ২৭মে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই ভূমি মেলা চলবে। এই মেলার মাধ্যমে সাধারণ জনগণকে ভূমি সংক্রান্ত নানা পরামর্শ ও সেবা প্রদান করবে ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।
ঢাকা এক্সপ্রেস/ এসইউ