ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

বিধবা নারী জন্ম দিলেন সন্তান, পুলিশের জালে অভিযুক্ত প্রেমিক 

লালমনিরহাট প্রতিনিধি 

প্রকাশ: ২১:০৮, ২ জুন ২০২৫

বিধবা নারী জন্ম দিলেন সন্তান, পুলিশের জালে অভিযুক্ত প্রেমিক 

গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলাম (৩৫)। ছবি: ঢাকা এক্সপ্রেস 

লালমনিরহাটের হাতীবান্ধায় এক বিধবা নারীকে ধর্ষণ করে সন্তান জন্ম দেওয়ার ঘটনায় রাকিবুল ইসলাম (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ জুন) রাত ১ টার দিকে কালীগঞ্জের চন্দ্রপুর ইউনিয়নের নওদাবাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলাম হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের ৭ নং ওর্য়াডের উত্তর জাওরানী গ্রামের বাসিন্দা। 

জানা যায়, হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের জাওরানী এলাকার এক বিধবা নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন উত্তর জাওরাণী গ্রামের রাকিবুল নামে ওই যুবক। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে ওই বিধবার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন তিনি। এমতাবস্থায় গত ২৩ মে একটি ছেলে সন্তানের জন্ম দেন ওই নারী। 

এদিকে, নবজাতকের পিতৃ পরিচয়ের জন্য রাকিবুলকে চাপ দেন ওই বিধবা৷ কিন্তু সন্তানটি জন্মের পর থেকে ওই নারীর সঙ্গে যোগাযোগ বিছিন্ন করে রাকিবুল। এ ঘটনায় ধর্ষণের অভিযোগ এনে ওই নারী বাদী হয়ে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগের পর থেকে বাড়ি ছেড়ে পালিয়ে যান রাকিবুল। পরে সোমবার (২ জুন) রাতে পার্শ্ববতী কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নর নওদাবাস নামক এলাকা থেকে রাকিবুলকে গ্রেপ্তার করে হাতীবান্ধা থানা পুলিশ। 

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী বলেন, ‘এক নারীর করা মামলায় রাকিবুলকে নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে আজ দুপুরে লালমনিরহাট জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ 

ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন