শিরোনাম
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ১৫:৪১, ৫ জুলাই ২০২৫
সাক্ষাতে শহীদ পরিবারগুলো জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন। তারা বলেন, "বিচার না হওয়া পর্যন্ত আমাদের বেদনা থেকে মুক্তি নেই।"
এ সময় নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদের মাধ্যমে শহীদদের আত্মত্যাগের মর্যাদা নিশ্চিত করা হবে। যাঁরা গুলি চালিয়েছেন—শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতৃত্ব এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের—তাদের বিচারের আওতায় আনতেই হবে। একইসঙ্গে 'জুলাই ঘোষণাপত্র'-এর মধ্য দিয়ে রাষ্ট্রের কাঠামোগত সংস্কারও শুরু হবে।”
তিনি আরও জানান, “১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শহীদ স্মরণ দিবস হিসেবে পালন করা হবে। শহীদ পরিবারগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক কেবল রাজনৈতিক নয়, এটি নৈতিক ও ঐতিহাসিক দায়বদ্ধতার সম্পর্ক। বর্তমান বা ভবিষ্যতের কোনো সরকারই তাদের আর্থিক ও সামাজিক মর্যাদা নিশ্চিত না করে দায় এড়াতে পারবে না।”
সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম দলের শীর্ষ নেতাদের সঙ্গে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সাতমাথা মোড় পর্যন্ত একটি পদযাত্রায় অংশ নেন। পরে এনসিপির পক্ষ থেকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ও কিচক বন্দরে পৃথক পথসভা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারাও উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ