শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৮, ১৫ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
বাংলাদেশ ও চীন দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে। একই সঙ্গে বাস্তবভিত্তিক সহযোগিতা এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের প্রতিনিধিরা।
বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) উদ্যোগে চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও ঢাকায় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন। আজ বৃহস্পতিবার চীনা দূতাবাস এ তথ্য জানায়।
অনুষ্ঠানে শামা ওবায়েদ বলেন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের অর্জন উন্নয়নশীল দেশগুলোর জন্য শিক্ষণীয়। চীনের সঙ্গে বাস্তবভিত্তিক সহযোগিতা বাড়িয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় বাংলাদেশ।
ড. লিউ ইউইন বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের দিকনির্দেশনায় বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও উন্নয়ন সহযোগী হিসেবে চীন দ্বিপক্ষীয় সহযোগিতা গভীর করার পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে প্রস্তুত।
ঢাকা এক্সপ্রেস/এসআই