শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৩, ১৫ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
রাজধানীর উত্তরার আজমপুরে বেতন বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে আজমপুরে সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা।
সড়কে যান চলাচল বন্ধ থাকায় অফিসগামী যাত্রী ও পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেকেই বাধ্য হয়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন।
শ্রমিকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাসাভাড়া, চিকিৎসা ও সন্তানদের পড়াশোনার খরচ বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে নেমেছেন তারা।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম বলেন, পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস