শিরোনাম
প্রকাশ: ১২:৩৩, ১৫ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
আগামী ছয় মাসের মধ্যে বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ গঠন সম্পর্কিত গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্য খাতকে শক্তিশালী করতে স্বাস্থ্যবিমা ব্যবস্থা কার্যকর করা প্রয়োজন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
খুব দ্রুত প্রতিটি ইউনিয়নে একটি করে হেলথ সেন্টার এবং তিনটি করে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার স্থাপন করা হবে বলে জানান তিনি।
এ সময় মন্ত্রী বলেন, ‘প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথ ওয়েলবিং সেন্টার করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে দরপত্র আহ্বান করে এক বছরের মধ্যে এটি বাস্তবায়ন করা হবে।’
এসব সেন্টারে রক্তের বিভিন্ন পরীক্ষা ও নানা ধরনের স্ক্রিনিং করার সুযোগ থাকবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।