ঢাকা, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮

নড়াইলে জামায়াতের ওয়ার্ড পর্যায়ের নির্বাচন কর্মশালা

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১৮:৪৪, ১২ সেপ্টেম্বর ২০২৫

নড়াইলে জামায়াতের ওয়ার্ড পর্যায়ের নির্বাচন কর্মশালা

ছবি: ঢাকা এক্সপ্রেস

নড়াইলে জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে নির্বাচন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় জামায়াতের ওয়ার্ড আমির ও সেক্রেটারিরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আমির আতাউর রহমান বাচ্চু এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ডা. আলমগীর বিশ্বাস ও মাওলানা মির্জা আশেক এলাহি, জেলা সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খান, আবুল বাশার ও অধ্যাপক আব্দুস সামাদ। এছাড়া জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, জামিরুল হক টুটুল, খিয়াম উদ্দিন ও ডা. খান আব্দুস সোবহানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসাইন বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনমুখী রাজনৈতিক দল। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে সরকার। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সবচেয়ে আগে নির্বাচন চেয়েছিলেন। আমরা প্রস্তুত আছি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন আশা করি।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন