শিরোনাম
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৬:৪৭, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৮:১৫, ১৯ নভেম্বর ২০২৫
জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার সামিত সোম
গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে সামিতকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন তার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং এলাকার ফুটবলপ্রেমীরা। মুহূর্তেই চারপাশে তৈরী হয় এক আনন্দঘন উৎসবমুখর পরিবেশ।
বাংলাদেশি বংশোদ্ভূত এই কানাডিয়ান ফুটবলার জাতীয় দলে ডাক পাওয়ার পর প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতের বিপক্ষে জয়ের জন্য মাঠে সর্বোচ্চটা উজাড় করে দেবেন। প্রতিশ্রুতি রাখতে তিনি দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন, প্রতিপক্ষের উপর চাপ তৈরী করে হলুদ কার্ডও আদায় করেন। জয়ের জন্য মাঠে তার অদম্য চেষ্টা ফুটবলপ্রেমীদের মন জয় করেছে।
জানা যায়, সামিত সোম একজন বাংলাদেশী বংশোদ্ভূত পেশাদার কানাডিয়ান ফুটবলার, তিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসি-তে মিডফিল্ডার হিসেবে খেলেছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জাতীয় দলে যোগ দিয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে তার অভিষেক হয়।
এদিকে নিজ ভূমিতে ফিরে সামিতের প্রতি ভালোবাসা ও উচ্ছ্বাস প্রমাণ করে শ্রীমঙ্গল তার এই কৃতি সন্তানকে নিয়ে গর্বিত এমনটাই বলছিলেন স্থানীয় রেফারী আবুল কাসেম।
ঢাকা এক্সপ্রেস/ইউকে