শিরোনাম
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৮:৫৩, ২৯ নভেম্বর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত দোয়ায় অংশ নেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু।
মোনাজাত পরিচালনা করেন বাইতুল আমান জামে মসজিদের খতিব ও ইমাম, যিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও নেক হায়াত কামনা করে বিশেষ দোয়া করেন।
কৃষকদল শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি সৈয়দ মুস্তাকিন আলীর সার্বিক তত্ত্বাবধানে দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিপ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, পৌর কমিটির সদস্য আলকাছ মিয়াসহ নানা শ্রেণী-পেশার মানুষ।
ঢাকা এক্সপ্রেস/ইউকে