ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

মৌলভীবাজারে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭:৪৯, ২১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৫০, ২১ ডিসেম্বর ২০২৫

মৌলভীবাজারে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (২১ ডিসেম্বর) বিকালে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন- শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. আব্দুল খালেক (৫৩), মৌলভীবাজার সদর উপজেলার বঙ্গবন্ধু আওয়ামী আইন ছাত্র পরিষদের সভাপতি মোস্তাফিজুল ইসলাম সোহাগ (৩৩), জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় কর্মী আশরাফুল ইসলাম মারুফ (২২), কমলগঞ্জ পৌর যুবলীগের ৪ নম্বর ওযার্ডের  সাধারণ সম্পাদক এখলাছ মিয়া (২৬), বড়লেখা সদর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহেদুর রহমান শাহেদ (৩৮)।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন