শিরোনাম
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৫:৫৯, ২৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৬:০১, ২৩ ডিসেম্বর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
নিহতরা হলেন আবির (১৬), লিখন (১৫) ও সাব্বির (১৫)। এ ঘটনায় মাজিদুল (১৯) ও সুজন (১৬) নামের আরো দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদের ঢাকায় পাঠানো হলে পথে লিখন ও সাব্বিরের মৃত্যু হয়।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, আবির ও লিখন কালিদাস কলতান বিদ্যানিকেতন স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিলেন। সাব্বির একই এলাকার সাবেক শিক্ষার্থী।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আবু বকর সিদ্দিক বলেন, দুর্ঘটনার তীব্রতা এত বেশি ছিল যে হাসপাতালে পৌঁছানোর আগেই একজন নিহত হন। অপর দুজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
ঢাকা এক্সপ্রেস/ইউকে