শিরোনাম
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৫:২৫, ২৫ ডিসেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
মনোনয়ন ফরম সংগ্রহকারী প্রার্থীরা হলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী ও তার ছেলে মুঈদ আশিক চিশতি শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধু এবং জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শেখ নুরে আলম হামিদী।
বুধবার সন্ধ্যায় চারটি মনোনয়ন ফরম বিক্রির বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন এবং কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
তারা জানান, বুধবার পর্যন্ত চারজন আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আশা করা হচ্ছে অন্যান্য আগ্রহী প্রার্থীরাও মনোনয়ন ফরম সংগ্রহ করে নিরর্ধারিত সময়ের মধ্যে জমা দিবেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে