ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

টাঙ্গাইলে দুই বাসের মুখোমুখি সংর্ঘষ, আহত অন্তত ২২

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ১৩:৪৪, ২৭ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলে দুই বাসের মুখোমুখি সংর্ঘষ, আহত অন্তত ২২

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত আহত হয়েছেন ২২ জন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আটটার দিকে টাঙ্গাইল–ময়মনসিংহ মহাসড়কের হরিপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে বাস দুটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আহতদের দ্রুত উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। একজনকে স্থানান্তর করা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধনবাড়ী থেকে আসা বিনিময় পরিবহনের বাসটি হরিপুরে পৌঁছালে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের বাসটির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাকবলিত বাস সরানোর পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, ঘন কুয়াশা ও চালকদের অসতর্কতাই এই দুর্ঘটনার কারণ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘাটাইলের সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান জানান, আহতদের চিকিৎসার সার্বিক তদারকি করছে উপজেলা প্রশাসন। শীতকালে ঘন কুয়াশায় সড়কে চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

ঢাকা এক্সপ্রেস/এসএইচ

আরও পড়ুন