শিরোনাম
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯:১৪, ২৮ মার্চ ২০২৬ | আপডেট: ১৯:১৬, ২৮ মার্চ ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
শনিবার (২৮ মার্চ) শহরের ইকবাল এলাকায় জেলা কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক।
এসময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জমইয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোহাম্মদ আসাদুল ইসলাম, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মো. বদিউজ্জামান তালুকদার ও সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মুহাম্মদ ওমর ফারুক।
বক্তারা তাদের বক্তব্যে কোরআন-সুন্নাহর আলোকে জীবন গঠন, ইসলামের সঠিক বার্তা প্রচার এবং সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা সংগঠনের কার্যক্রমকে আরো বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সংগঠনের সদস্য, আলেম-ওলামা ও প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে