শিরোনাম
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৮:০৭, ১৭ এপ্রিল ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার বয়ান চলাকালে নামাজরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আসলাম। একপর্যায়ে তিনি মসজিদের ভেতরেই ঢলে পড়েন। তাৎক্ষণিকভাবে উপস্থিত মুসল্লিরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আসলাম সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া এলাকার তাসলিম গলির বাসিন্দা মরহুম লাল মোহাম্মদের চতুর্থ পুত্র। তিনি পেশায় ঝাল বুট ও মুড়ি বিক্রেতা ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা শুক্রবার বাদ এশা সৈয়দপুর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে হাতিখানা কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, আসলাম একজন ধর্মপ্রাণ ও বিনয়ী মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে