শিরোনাম
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ১৭:৩২, ২২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:৫৫, ২২ এপ্রিল ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বুধবার দুপুরে রাঙামাটির কুতুকছড়ি আবাসিক এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের নেতারা এসব দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, দেশের ইতিহাসে সন্তু লারমা একমাত্র ব্যক্তি যিনি বিনা নির্বাচনে দীর্ঘ প্রায় ২৮ বছর ধরে প্রতিমন্ত্রীর মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তারা দাবি করেন, বিভিন্ন সময়ে মানবাধিকার লঙ্ঘন ও হত্যাকাণ্ডের মতো গুরুতর ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে বলে তাদের অভিযোগ।
বক্তারা আরো বলেন, ধর্মশিং চাকমা হত্যাকাণ্ডের ঘটনায় সন্তু লারমা জড়িত রয়েছেন বলে তারা দাবি করেন এবং তাকে ‘হুকুমের আসামি’ হিসেবে গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি নিহত ধর্মশিং চাকমার বিধবা স্ত্রীর ভরণপোষণ এবং আহত দুই বোনের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহনের দাবি জানান তারা।
তারা জানান, এ ঘটনায় বর্তমানে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আহত দুই বোন সুস্থ হয়ে ফিরে এলে প্রত্যক্ষদর্শী হিসেবে তাদের মাধ্যমে আসামিদের নাম উল্লেখ করে মামলা করা হবে বলেও জানান সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক থুইনুমং মারমা, পিসিপি’র সংস্কৃতি বিষয়ক সম্পাদক চয়ন চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশনের সদস্য রিপনা চাকমা। এ সময় নারী সংঘের সহসভাপতি রিনিশা চাকমা ও নিহত ধর্মশিং চাকমার পরিবারের সদস্য রুনা চাকমাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে