ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

সিরাজগঞ্জে হাসপাতালের গাছ থেকে মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১:৫৯, ১৫ মে ২০২৬

সিরাজগঞ্জে হাসপাতালের গাছ থেকে মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন হাসমত ফকির (৪০) নামের এক ব্যক্তি। তিনি নরিনা মধ্যপাড়া গ্রামের মৃত সফিজ ফকিরের ছেলে।

শুক্রবার (১৫ মে) বিকেলে শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল কাদের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে নরিনা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের কম্পাউন্ডের একটি আমগাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় হাসমত ফকিরের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর ছড়িয়ে পড়লে স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন।

খবর পেয়ে শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল কাদের এবং শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইন্সপেক্টর নাজমুল কাদের জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন