ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

মৌলভীবাজারে খাল খনন কার্যক্রমের উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৪:৫৫, ১৬ মে ২০২৬

মৌলভীবাজারে খাল খনন কার্যক্রমের উদ্বোধন

ছবি: সংগৃহীত

মৌলভীবাজার-২ আসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম খান গতকাল এ কার্যক্রমের উদ্বোধন করেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন, পুনঃখনন ও সংস্কারের মাধ্যমে অতিদরিদ্র মানুষের কর্মসংস্থান কর্মসূচির প্রথম পর্যায়ে জেলার কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের আন ফানাই নদীর চকিরমোড়া থেকে উত্তরমুখী আন ফানাই পর্যন্ত খাল খনন কাজের উদ্বোধন করা হয়।

এ সময় কুলাউড়া উপজেলা বিএনপি, ভুকশিমইল ইউনিয়ন বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কুলাউড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরির আরো খবর

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন