ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

ধীরে ধীরে ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা: জেনারেল ওয়াকার-উজ-জামান

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০০:২৭, ২২ মে ২০২৬ | আপডেট: ১৩:৩৭, ৯ জুন ২০২৬

ধীরে ধীরে ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা: জেনারেল ওয়াকার-উজ-জামান

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ২০২৪ সালে দেশের প্রয়োজনে সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের ক্রান্তিলগ্নে সেনাসদস্যদের এমন ভূমিকা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা সেনানিবাস-এ অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা–২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিযোগিতায় বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে সেনাপ্রধান বলেন, গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেও সেনাসদস্যরা ফায়ারিং প্রতিযোগিতায় যে দক্ষতা দেখিয়েছে, তা সত্যিই অভূতপূর্ব।

পরে তিনি বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য, গত ১৬ মে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা শুরু হয়। এতে সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স, কমান্ড্যান্ট বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি, ৩৩ পদাতিক ডিভিশন ও ১৭ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সেনাসদর ও বিভিন্ন ফরমেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন