শিরোনাম
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০:১২, ২৭ মে ২০২৬
ছবি: সংগৃহীত
সকাল ৯টায় অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন মুফতি মাওলানা শাহাবুদ্দিন। নামাজে অংশ নিতে ঢাকার কেরানীগঞ্জ, পুরান ঢাকা, ডেমরা, সাভার এবং গাজীপুরের টঙ্গীসহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, বন্দর, আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলা থেকে বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত হন।
জামাত শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পশু কোরবানির কার্যক্রম পালন করেন অংশগ্রহণকারীরা।
প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন মুসল্লিরা।
ঢাকা এক্সপ্রেস /ইউকে