ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

নারায়ণগঞ্জে ২৪ শহীদ পরিবারের মাঝে কোরবানির পশু বিতরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১:২১, ২৭ মে ২০২৬

নারায়ণগঞ্জে ২৪ শহীদ পরিবারের মাঝে কোরবানির পশু বিতরণ

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ২৪ পরিবারের মাঝে কোরবানির পশু হস্তান্তর করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

বুধবার (২৭ মে) নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরে শহীদ আদিলের পরিবার এবং বটতলা রেললাইন এলাকার শহীদ রাব্বির পরিবারের কাছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষে কোরবানির পশু হস্তান্তর করা হয়।

এসময় অ্যাড. আব্দুল্লাহ আল আমিন শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতা ও সমাধানের আশ্বাস দেন।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা জনগণের দল। জুলাই শহীদদের রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। যারা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের পরিবার যেন শহীদদের পক্ষ থেকে কোরবানি দিতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের সাতটি থানায় প্রায় ৬০ জন শহীদ হয়েছেন। এর মধ্যে ২৪ জনই নারায়ণগঞ্জের বাসিন্দা। গত বছরও শহীদদের নামে কোরবানির ব্যবস্থা করা হয়েছিল। এবারও সেই কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

এনসিপির পক্ষ থেকে জেলার অন্যান্য উপজেলা ও এলাকাতেও শহীদ পরিবারের মাঝে কোরবানির পশু হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

এসময় এনসিপির জেলা কমিটির আহ্বায়ক যুবাইর সরদার, মহানগর আহ্বায়ক শওকত আলী, জেলার সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, জেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মাহফুজ খান, মহানগর জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব জহিরুল ইসলামসহ দলের নেতা-কর্মী ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন