ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

শহীদদের নামে কোরবানির আয়োজন করল ‘উই আর ভলেন্টিয়ার’

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২:১৭, ২৯ মে ২০২৬

শহীদদের নামে কোরবানির আয়োজন করল ‘উই আর ভলেন্টিয়ার’

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ-এ এক সময়ের কয়েকজন গার্ডিয়ান এবং শহীদ ওসমান হাদী, জুলাই শহীদ আমানত ও শহীদ স্বজনের নামে কোরবানির আয়োজন করেছে সামাজিক সংগঠন উই আর ভলেন্টিয়ার।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঈদের নামাজ শেষে আল্লাহর নামে শহীদদের পক্ষে এ কোরবানি আদায় করা হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা আহমেদুর রহমান তনু জানান, কোরবানির গোশত এমন কিছু অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করা হবে, যারা চলতি বছর কোরবানি দিতে পারেননি।

তিনি বলেন, ঈদুল আযহা উপলক্ষে শহীদদের স্মরণে এই আয়োজন করা হয়েছে। কোরবানির নেওয়াজ কাছের ও দূরের এমন অনেক মানুষের মাঝে পৌঁছে দেওয়া হবে, যারা এবারের ঈদে কোরবানি দেওয়ার সুযোগ পাননি। আল্লাহ যেন এই আয়োজন কবুল করেন।

আহমেদুর রহমান তনু আরও বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই তাদের এ মানবিক উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় নারায়ণগঞ্জ লিংক ও ‘উই আর ভলেন্টিয়ার’-এর সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিল সংগঠন দুটির সদস্যরা।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন