শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৪:১০, ২৩ জুলাই ২০২৬
মোহাম্মদ সাইফুল মালিক। ফাইল ছবি
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সাইফুল মালিক ৩৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার
তিনি জানান, ভোর ৬টা ২২ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। ব্যক্তিগত জীবনে তিনি সহধর্মিণী, দুই সন্তান, আত্মীয়-স্বজন, সহকর্মী এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
এ কর্মকর্তার মৃত্যুতে কুমিল্লা জেলা পুলিশে শোকের ছায়া নেমে এসেছে। তিনি কর্মজীবনে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে সহকর্মী এবং সাধারণ মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন।
কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
ঢাকা এক্সপ্রেস/এসএস