ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

জামিনে মুক্তি পেলেন আর্জেন্টাইন সমর্থক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১২:০৯, ২৪ জুলাই ২০২৬

জামিনে মুক্তি পেলেন আর্জেন্টাইন সমর্থক

ছবি: ঢাকা এক্সপ্রেস

নোয়াখালীর সেনবাগ উপজেলার আলোচিত আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ও সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ। তিনি আজাদ নামে পরিচিতি। দীর্ঘ ২৬ দিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) সকালে নোয়াখালী জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে বৃহস্পতিবার তার পক্ষে করা জামিন আবেদনের ওপর শুনানি শেষে আদালত তাকে জামিন দেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ২৮ জুন সেনবাগ বাজারের সুলতান প্লাজা এলাকা থেকে একটি রাজনৈতিক মামলায় আজাদ মেম্বারকে গ্রেফতার করা হয়। পরদিন ২৯ জুন নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলি আদালত-৪-এর বিচারক নুরজাহান বেগম তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে আবার জেলা দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হলে তিনি পান।

আবুল কালাম আজাদ সেনবাগ উপজেলার ৩ নম্বর ডুমুরুয়া ইউনিয়নের ৪ নম্বর জিরুয়া ওয়ার্ডের বাসিন্দা। তিনি ডুমুরুয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

আবুল কালাম আজাদ ‘আজাদ মেম্বার’ নামে দেশজুড়ে পরিচিত। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি তার ব্যতিক্রমী ভালোবাসার কারণে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার আলোচনায় এসেছেন।

বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকা এলেই নিজের বাড়ি, দোকানঘর, উঠান ও আশপাশের এলাকা আকাশি-সাদা রঙে সাজিয়ে তোলেন তিনি। আর্জেন্টিনার পতাকার আদলে সাজানো তার বাড়ি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবলপ্রেমীরা ভিড় করেন। অনেকের কাছে এলাকাটি ‘বাংলাদেশের ছোট্ট আর্জেন্টিনা’ হিসেবেও পরিচিত।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন