ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৯:৩৭, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ১০:৪০, ২৫ জুলাই ২০২৬

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

ছবি: ঢাকা এক্সপ্রেস

বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী তেঁতুলতলা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক আইনজীবী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত গভীর রাতে বাগেরহাট শহর থেকে পশ্চিম ভাগ বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

নিহত আইনজীবী, অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত (৪৮)।

বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ সামসুল আরিফিন জানান, মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন