শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৬, ২৬ জুলাই ২০২৬
ফাইল ছবি
টানা তিন দিন কুমিল্লার বিভিন্ন এলাকায় প্রতিদিন ১২ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ হবে।
শনিবার (২৫ জুলাই) রাতে জ্বালানি খাতের নিয়ন্ত্রণ সংস্থা পেট্রোবাংলার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের আওতাধীন এলাকায় পর্যায়ক্রমে এ রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে।
এর ফলে সোমবার (২৭ জুলাই) কুমিল্লা শহর ও এর আশপাশের এলাকা, মঙ্গলবার (২৮ জুলাই) কুমিল্লা সদর দক্ষিণ, চৌয়ারা, সুয়াগাজী ও সংলগ্ন এলাকা এবং বুধবার (২৯ জুলাই) কুমিল্লা ক্যান্টনমেন্ট, চান্দিনা ও তার আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মেরামত কাজ চলাকালে গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। নির্ধারিত সময়ের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ঢাকা এক্সপ্রেস/এসএস