শিরোনাম
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০১:৩০, ২৯ মে ২০২৫
পুশ-ইনে ব্যর্থ হয়ে সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ । ছবি: ঢাকা এক্সপ্রেস
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে সীমান্তে আলো নিভিয়ে কয়েকজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান বিজিবি সদস্যরা এবং সতর্কতামূলক হুইসেল দেন। এতে ক্ষুব্ধ হয়ে বিএসএফ সদস্যরা দুইটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়ে ভারতীয় নাগরিকদের সঙ্গে নিয়ে সরে যায় তারা।
স্থানীয়রা আরও জানান, বর্তমানে ওই ভারতীয় নাগরিকরা কাঁটাতারের ওপারে অবস্থান করছেন। সুযোগ পেলে যেকোনো মুহুর্তে তাদের-কে পুশ-ইন করাতে পারে বিএসএফ। এবং সীমান্তে অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েনও করেছে তারা।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
ঢাকা এক্সপ্রেস/ এসএ