ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

১১ কার্তিক ১৪৩৩, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

ঢাকায় যত্রতত্রে প্রকাশ্যে মূত্রত্যাগ বন্ধ হবে কবে?

পুলক রাজ

প্রকাশ: ১৯:৫৫, ১০ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় যত্রতত্রে প্রকাশ্যে মূত্রত্যাগ বন্ধ হবে কবে?

ছবি: ঢাকা এক্সপ্রেস

রাজধানীর ব্যস্ততম ফুটপাত ও জনবহুল স্থানে প্রকাশ্যে মূত্রত্যাগ করা আজ এক অসহনীয় ও লজ্জাজনক নাগরিক সমস্যায় পরিণত হয়েছে। প্রতিদিন কাজের ব্যস্ততা বা শৌচাগার না পাওয়ার অজুহাতে অগণিত মানুষ দেওয়াল কিংবা ফাঁকা জায়গায় এই কাজটি করে যাচ্ছেন। এর ফলে একদিকে যেমন খারাপ গন্ধে পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে পথচারীদের, বিশেষ করে নারী ও শিশুদের চলাফেরা খুব কষ্টকর হয়ে পড়ছে। সভ্য শহরে এমন দৃশ্য কখনোই মেনে নেওয়া যায় না।

এই সমস্যার বড় কারণ হলো শহরে ভালো ও কম খরচে ব্যবহারের উপযোগী শৌচাগারের অভাব। জনবহুল জায়গাগুলোতে পর্যাপ্ত শৌচাগার যেমন নেই, তেমনি অনেক শৌচাগারের ভেতরের অবস্থাও খুব খারাপ। তবে শুধু সরকারের ওপর দোষ দিয়ে লাভ নেই, এর জন্য আমাদের নিজেদের সচেতনতারও অভাব রয়েছে। সামান্য অলসতা বা তাড়াহুড়োর কারণে আমরা যত্রতত্র নোংরা করি, যা আমাদের দায়িত্বহীনতার প্রমাণ দেয়।

একটি সুন্দর ও পরিষ্কার ঢাকা শহর গড়ে তুলতে হলে শুধু প্রশাসনের দিকে তাকিয়ে থাকলে চলবে না, আমাদের নিজেদের মানসিকতাও বদলাতে হবে। সিটি কর্পোরেশনের উচিত দ্রুত প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে নতুন শৌচাগার তৈরি করা এবং নিয়মিত পরিষ্কার রাখার ব্যবস্থা করা। পাশাপাশি, যারা নিয়মের বাইরে গিয়ে প্রকাশ্যে এই কাজ করেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।

সবাইকে সচেতন করতে প্রচার চালাতে হবে। পরিষ্কার ও সুস্থ ঢাকা পেতে আমাদের সবার এই খারাপ অভ্যাস ও দায়িত্বজ্ঞানহীন আচরণ ছাড়তে হবে। শহরটি আমাদের সবার, তাই এর পরিবেশ ঠিক রাখার দায়িত্বও আমাদেরই। আসুন, সবাই মিলে ঢাকাকে আরও সুন্দর ও পরিচ্ছন্ন করে তুলি।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন