ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

২০২৭ সালের রমজান-ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০:০৩, ১৭ আগস্ট ২০২৬

২০২৭ সালের রমজান-ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

ছবি: সংগৃহীত

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, সোমবার। একই হিসাবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ৯ মার্চ, মঙ্গলবার।

সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারভিত্তিক একটি ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের বরাতে জর্ডান নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৯ শাবান, শনিবার সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখার চেষ্টা করা হবে। তবে জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব বলছে, ওই দিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। তাদের ধারণা, এবার শাবান মাস ৩০ দিন পূর্ণ হতে পারে। সে ক্ষেত্রে ৭ ফেব্রুয়ারি, রোববার হবে শাবান মাসের শেষ দিন।

এর পরদিন ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হতে পারে পবিত্র রমজান মাসের রোজা।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে ৮ মার্চ, সোমবার হতে পারে রমজানের শেষ দিন। পরদিন ৯ মার্চ, মঙ্গলবার উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর।

তবে রমজান ও ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব সম্ভাব্য দিনক্ষণ সম্পর্কে ধারণা দিলেও নতুন চাঁদ দেখা যাওয়াই চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

এদিকে ১৪৪৮ হিজরি সনের প্রথম দিন নির্ধারণেও মুসলিম দেশগুলোর মধ্যে কিছুটা পার্থক্য দেখা গেছে। কিছু দেশে ১৬ জুন, মঙ্গলবার থেকে নতুন হিজরি বছর শুরু হলেও অন্য কয়েকটি দেশে ১৭ জুন, বুধবার থেকে হিজরি সন গণনা করা হয়েছে।

তাই ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ এখন থেকেই জানা গেলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটি ও ধর্মীয় কর্তৃপক্ষের ঘোষণার অপেক্ষা করতে হবে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন